শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কওমি শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

পূর্বঘোষণা অনুযায়ী দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এদের ফাইজারের টিকা দেওয়া হবে।

টিকা কার্যক্রমের সময় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা সিভিল সার্জন উপস্থিত ছিলেন।

এতদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা টিকা পেলেও মাদ্রাসা শিক্ষার্থীরা টিকাদান কার্যক্রমের বাইরে ছিল। ফলে দেশের প্রায় ১৯ হাজার কওমি মাদ্রাসার ১৪ লাখের বেশি শিক্ষার্থী এবার পর্যায়ক্রমে টিকার আওতায় এসেছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত দেশে নয় কোটি ৮৬ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ছয় কোটি ৩৯ লাখ ১৩ হাজারের বেশি মানুষ। তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ পেয়ছেন ১৮ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ।

এর বাইরে এক কোটি ৪১ লাখ ২৬ হাজার শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দিয়েছে ২৫ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থীকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD