কক্সবাজারের রামুতে অপহরণের শিকার হওয়া চার শিক্ষার্থীর মধ্যে একজনকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথ আভিযানিক দল। এ সময় অপহরণ চক্রের সদস্য এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার শালবন পাহাড় থেকে মোহাম্মদ কায়সার নামের ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
র্যাব-১৫-এর হোয়াইক্যাং ক্যাম্পের ইনচার্জ মেজর ফারাবি জানিয়েছেন, শালবন পাহাড় থেকে কায়সারকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী দলের এক সদস্যকেও আটক করেছে র্যাব। তার দেওয়া তথ্য অনুযায়ী বাকি তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছে।