শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কক্সবাজারে হোটেল থেকে চিরকুটসহ পর্যটকের মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২

কক্সবাজার শহরের দি আলম গেস্ট হাউস নামক একটি হোটেলে চিরকুট লিখে কাউসার (২৬) নামের এক পর্যটক আত্মহত্যা করেছেন। এর জন্য অন্য কেউ দায়ী নয় বলে চিরকুটে উল্লেখ করেছেন ওই পর্যটক।

গতকাল মঙ্গলবার (২ আগস্ট) রাত ১০টার দিকে ওই হোটেলের ৪০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। মৃত কাউসার নামের ওই ব্যক্তি জয়পুরহাটের বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। তিনি জানান, ওই ব্যক্তি বিষাক্ত ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। তার কাছ থেকে বেশ কয়েকটি চিরকুট উদ্ধার করা হয়। যেখানে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি।

দি আলম গেস্ট হাউস হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, কাউসার গতকাল দুপুর থেকে এই হোটেলে অবস্থান করছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD