শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

কপালে চন্দন পরিয়ে পরম যত্নে ঐন্দ্রিলাকে বিদায় সব্যসাচীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

কালো টি-শার্ট, মুখে একগাল দাঁড়ি, উস্কোখুস্কো চুল। থমথমে মুখ। ভিতরটা ফেটে গেলেও নিজেকে শক্ত করে রেখেছেন সব্যসাচী। ঐন্দ্রিলার পরিবারকে সামলাচ্ছেন। হাসপাতাল থেকে যখন অভিনেত্রীর দেহ বের করে তাঁর বাড়ি ও টলিউডের টেকনিশিয়ান স্টুডিয়োতে নিয়ে যাওয়া হয় তখন তিনি সামনে আসেননি।

তবে কেওড়াতলায় গিয়ে নিজের হাতে নামালেন গাড়ি থেকে। এবারেও বান্ধবীর পাশ ছাড়েননি। আসলে শেষ মুহূর্ত অবধি পাশে থাকার অঙ্গীকার যে দেওয়াই ছিল।

রোববার (২০ নভেম্বর) দুপুরে হাওড়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

সব্যসাচী তার প্রিয়তমাকে শেষ বিদায় জানালেন খুব যত্ন নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিয়োয় দেখা যাচ্ছে তিনি ঐন্দ্রিলার পা নিয়ে নিজের কপালে ঠেকাচ্ছেন। তাতে চুমু খাচ্ছেন। এরপর মাথার কাছে বসে খুব যত্ন নিয়ে চন্দন পরিয়ে দিচ্ছেন কপালে। যা দেখে চোখের জল আটকাতে পারেননি অনেকেই। সব্যসাচী-ঐন্দ্রিলাকে যে এভাবেও দেখতে হবে তা বোধহয় কেউ স্বপ্নেও ভাবেনি।

২৪ বছরের মেয়েটা সত্য়িই ফাইটার! জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গিয়েছেন। শেষ কয়েকটা দিন বারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তবে রোববার (২০ নভেম্বর) দুপুরের দিকে আসা অ্যাটাকটা আর সামলানো গেল না। দুপুর ১২.৫৯ মিনিটে মৃত্যু হয় তাঁর।

তবে ঐন্দ্রিলারা এত সহজে হারিয়ে যান না, তা রোববার ফের প্রমাণ করেছে মানুষ। হাজার হাজার মানুষের চোখের জল ছিল তাঁর জন্য। অগুণতি ভক্ত এসেছিল প্রিয় মানুষটাকে একবার দেখতে। একবার ছুঁতে। পরিবারও সেভাবে বাঁধা দেয়নি কাউকে। মানুষ এসেছে, ফুল দিয়েছে, অকাতরে চোখের জল ফেলেছে। চিরশান্তির দেশে যাতে মেয়েটা খুব ভালো থাকে, মন থেকে সবাই সেটাই প্রার্থনা করে গিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD