সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

কমলনগরে লেগুনাচাপায় শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

লক্ষ্মীপুরের কমলনগরে রিকশা থেকে নেমে দৌড় দেওয়ার সময় যাত্রীবাহী লেগুনার চাপায় চাঁদনী আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চরলরেঞ্চ এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁদনী উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এলাকার সাখায়েত উল্যার মেয়ে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে শিশু চাঁদনী মায়ের সঙ্গে রিকশা থেকে নেমে দৌড় দেয়। এ সময় রামগতিগামী দ্রুত গতির যাত্রীবাহী লেগুনাটি চাঁদনীকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার বলেন, চালকসহ লেগুনাটি আটক করা হয়েছে। কিন্তু শিশুর পরিবার মামলা করতে রাজি হচ্ছে না। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD