শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কম দামে চীন থেকে দেড় কোটি টিকা কিনবে সরকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

করোনাভাইরাস প্রতিরোধে চীন থেকে আরও দেড় কোটি ডোজ সিনোফার্মের টিকা কিনতে যাচ্ছে সরকার। আর এই টিকার দাম আগের চুক্তিপত্রে উল্লিখিত দামের চেয়ে আরও কম বলে জানিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

বুধবার (১৪ জুলাই) এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদিত হয়েছে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগার কর্তৃক চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম ইন্টারন্যাশনাল থেকে চুক্তিবদ্ধ ১৫ মিলিয়ন ডোজের মধ্যে অবশিষ্ট ১৩ মিলিয়ন ডোজ এবং নতুন প্রস্তাবিত দুই মিলিয়ন ডোজ ভ্যাকসিন, সাকুল্যে ১৫ মিলিয়ন ডোজ পূর্বের চুক্তিপত্রের উল্লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে সিনোফার্ম ভ্যাকসিন সাপ্লিমেন্ট এগ্রিমেন্ট-১ এর আওতায় সরবরাহ এবং কোভিড-১৯ মোকাবিলায় জরুরি প্রয়োজন মেটানোর জন্য ১৫ মিলিয়ন ডোজের অতিরিক্ত ভ্যাকসিন প্রয়োজন হলে সরবরাহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

ভ্যাকসিনের মূল্য কতো এবং কবে আসবে এমন প্রশ্ন করলে অর্থমন্ত্রী এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

এর আগে, গত ২৭ মে চীনের সিনোফার্মের তৈরি দেড় কোটি ডোজ সার্স কোভ-২ টিকা সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছিল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

দেশে ইতিমধ্যে চীন থেকে কেনা ২০ লাখ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছেছে। এ ছাড়া, উপহার হিসেবে চীনের কাছ থেকে সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। যা ইতিমধ্যে প্রয়োগ শুরু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD