শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনার দুই ডোজ টিকা নিয়েছেন ৪ কোটি মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে ৬ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার ৭৬ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৭ লাখ ৩০ হাজার ৯০০ জন। এসব টিকার মধ্যে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

বুধবার (৮ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ ডিসেম্বর সারাদেশে ১৪ লাখ ১৯ হাজার ৭৬০ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৪৭ হাজার ৯৯৫ জনকে প্রথম ডোজ এবং ১০ লাখ ৭১ হাজার ৭৬৫ জনকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ। বুধবার টিকা গ্রহীতাদের মধ্যে ৮১ হাজার ৪১ জন শিক্ষার্থী। যাদের ৫৮ হাজার ৫৭৬ জনকে প্রথম ডোজ এবং ২২ হাজার ৪৬৫ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১০ লাখ ৬৮ হাজার ৬৫৯ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেলো। আর দ্বিতীয় ডোজ পেলো ১ লাখ ৮৭ হাজার ৫৩৭ জন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে সারা দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD