শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনার নতুন রূপের বিরুদ্ধে কার্যকর ইরানের টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন রূপের বিরুদ্ধে ইরানের উন্নয়ন করা টিকা কার্যকর বলে প্রমাণিত হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ দাবি করেছেন।

ইরানের উন্নয়ন করা এই টিকার নাম কোভিরান বারিকাত। এই টিকার উৎপাদনের বিষয়টি দেখভাল করছেন হাসান জলিলি।

শনিবার তিনি জানিয়েছেন, স্বেচ্ছাসেবকদের দুই ডোজ করে কোভিরান বারিকাত দেওয়া হয়। পরে তাদের রক্তের নমুনা পরীক্ষা করে দেখা গেছে ভাইরাসের বিরুদ্ধে এটি কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

তিনি বলেছেন, ‘যাদেরকে ট্রায়ালে টিকা দেওয়া হয়েছিল তাদের রক্তের প্লাজমা পরীক্ষায় দেখা গেছে, এটি রূপান্তরিত ইংলিশ করোনাকে অকার্যকর করতে সক্ষম।’

ইরানের ন্যাশনাল করোনাভাইরাস টাস্কফোর্সের সদস্য মিনু মোহরাজও টিকার কার্যকারিতার এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় রূপান্তারিত ইংলিশ ভাইরাসের নমুনা দিয়েছিল, যেটি ৭০ শতাংশের বেশি সংক্রামক এবং কোভিরান বারিকাত গ্রহীতাদের প্রথম তিন জনের রক্তের প্লাজমা পরীক্ষায় দেখা গেছে, এটি পুরোপুরি নিস্ক্রিয় হয়ে গেছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD