শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনায় নারীর চেয়ে পুরুষের অ্যা‌ন্টিব‌ডি দ্রুত কমে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্ত নারীদের তুলনায় পুরুষদের দেহের অ্যান্টিবডির মাত্রা দ্রুত কমে। ফ্রান্সের স্ট্রাসবার্গ ইউনিভার্সিটি হাসপাতাল পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঐতিহাসিকভাবেই অভিন্ন রোগের ক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য এমন চিকিৎসা ব্যবস্থার জন্য গবেষণা করা হয়ে থাকে। তবে করোনার সংক্রমণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ধরা পড়েছে। দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীদের করোনায় আক্রান্তের হার কম। একইসঙ্গে করোনায় আক্রান্ত নারীদের তুলনায় পুরুষদের মৃত্যুর হার প্রায় দ্বিগুণ।

গবেষণায় দেখা গেছে, ১৭২ দিনে দুটি ক্ষেত্রে তিনটি ভিন্ন পরীক্ষায় অ্যান্টিবডির মাত্রা পরিমাপ করা হয়েছে। প্রথম ধাপের রক্তের নমুনা পরীক্ষায় দেখা গেছে, ৫০ বছরের বেশি বয়সী এবং বডি ম্যাস ইনডেক্স ২৫ এর বেশি থাকা পুরুষদের দেহে অ্যান্টিবডির মাত্রা সর্বোচ্চ পাওয়া গেছে।

দ্বিতীয় নমুনায় দেখা গেছে, বয়স ও বডি ম্যাস ইনডেক্স যথাযথ থাকলেও করোনায় আক্রান্ত নারীদের তুলনায় পুরুষদের অ্যান্টিবডির মাত্রা দ্রুত কমছে।

স্ট্রাসবার্গ ইউনিভার্সিটি হাসপাতালের ভাইরোলজি বিভাগের প্রধান সামিরা ফাফি-ক্রিমার বলেন, ‘অন্যান্য গবেষণায় দেখা গেছে, তীব্র পর্যায়ে নারীদের তুলনায় পুরুষদের অ্যান্টিবডি সাড়া দেওয়ার মাত্রা অনেক বেশি। তবে প্রথম পর্যায়ে পুরুষদের অ্যান্টিবডি সাড়া দেওয়ার মাত্রা বেশি হলেও সময়ের সঙ্গে সঙ্গে এর মাত্রা দ্রুত কমতে থাকে, একই সময় নারীদের মাত্রা অনেক বেশি স্থিতিশীল থাকতে দেখেছি আমরা। আমি একে মেয়েদের ক্ষমতার নতুন প্রকাশ বলবো।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD