বাংলাদেশ করোনাভাইরাসে মৃত্যুশূন্য আরও একদিন পার করলো। ৭ এপ্রিল সকাল ৮টা থেকে ৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশের কোথাও করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত থাকল।
গত ২৪ ঘণ্টায় দেশে ৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫১ হাজার ৯৯৫ জনের দেহে।
শুক্রবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৬৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ৩২৩ জন করোনা রোগী।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ০৬ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৬৯ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।