শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনাভাইরাস একটি ‘ছোটখাটো ধাক্কা’: সৌরভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাস মহামারীর মধ্যেও এ মাসে আইপিএল আয়োজন নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। তবে এসব আলোচনা বা এই ভাইরাস, কোনো কিছুকেই খুব একটা গুরুত্ব দিচ্ছেন না সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের মতে, এসব ছোটখাটো হোঁচট সামলেই মানুষকে এগিয়ে যেতে হবে।

অনেক বিতর্ক ও সমালোচনার মধ্যে আয়োজন করা হচ্ছে এবারের আইপিএল। ভারতে করোনাভাইরাস পরিস্থিতি নাজুক হওয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে এবারের আসর হবে সংযুক্ত আরব আমিরাতে।

দলগুলো এর মধ্যেই চলে গেছে মরুর দেশটিতে, শুরু হয়েছে অনুশীলন। চেন্নাই সুপার কিংস দলের ১৩ সদস্যের আক্রান্ত হওয়ার খবরে নতুন করে আইপিএলকে ঘিরে চলছে আলোচনা।

তবে এসবকে পাত্তা দিচ্ছেন না সৌরভ। ভারতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনলাইন বক্তৃতায় সাবেক এ অধিনায়ক বললেন, ভাইরাসের কাছে মানবশক্তি অসহায় হয়ে থাকতে পারে না।

এটি স্রেফ একটি ভাইরাস, যা এর মধ্যেই দুর্বল হতে শুরু করেছে এবং আমরা আশা করছি এটি কাটিয়ে উঠব। আমাদের জীবনে এ রকম ছোটখাটো ধাক্কা আসেই, এসব পেরিয়ে যেতে হবে।

খুব সহজেই আমরা এবারের আইপিএল এড়িয়ে যেতে পারতাম। কিন্তু আমরা মানবশক্তি এবং এ কারণেই সব কঠিন সময় আমরা পেরোতে পেরেছি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD