শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনাভাইরাস নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

দেশের সকল বিভাগীয় ও জেলা শহরসহ সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে বৃহস্পতিবার সেনাবাহিনী মোতায়েন করা হয়।

গত ৩০ জুন ২০২১ তারিখে জারীকৃত সরকারী প্রজ্ঞাপন মোতাবেক “In Aid to Civil Power” এর আওতায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আইএসপিআর জানিয়েছে, অপারেশন ‘কোভিড শিল্ড-ফেজ ২’ এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী গত বছরের ন্যায় এ বছরও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সতর্কতামূলক টহল পরিচালনা করছে।

সাম্প্রতিক সময়ে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে বাংলাদেশ সরকার আজ থেকে আগামী ০৭ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত দেশব্যাপী সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার দেশের সকল বিভাগীয় ও জেলা শহরগুলোতে পুলিশ এবং বিজিবি এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মোতায়েনরত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী টহল পরিচালনা এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি প্রয়োজনে ফিল্ড হাসপাতাল স্থাপনের মাধ্যমে জরুরী স্বাস্থ্যসেবা প্রদান করবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD