শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের

করোনামুক্ত জেলা-উপজেলায় স্বাভাবিক কাজকর্ম করা যাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২০

স্বাভাবিক কাজকর্মের জন্য খুলছে দেশের করোনামুক্ত জেলা-উপজেলাগুলো। স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশের যেসব জেলা-উপজেলাগুলোয় এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণমুক্ত রয়েছে, সেসব এলাকায় বহিরাগতদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে বিশেষ ব্যবস্থাপনায় যুক্তিসঙ্গতভাবে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা যাবে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইতিপূর্বে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮) (২০১৮ সালের ৬১নং আইন)-এর ১১(১) ধারার ক্ষমতাবলে স্বাস্থ্য অধিদফতরের ১৬ এপ্রিল তারিখের স্বা:অধি:/করোনা/২০২০-৩৪ নং স্বারকে ঘোষণায় উল্লিখিত নির্দেশনাসমূহ নিপুণভাবে পরিবর্তিত হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। সন্ধ্যা ৬টার স্থলে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, খাদ্যদ্রব্য, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ সৎকার ইত্যাদি) ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না।

এক জেলা থেকে অন্য জেলা এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এ নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে।

চলাচল নিষেধাজ্ঞাকালীন জনসাধারণ এবং সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারিকৃত নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে।

স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রস্তুতকৃত কারিগরি নির্দেশনাগুলো সর্বস্তরে বাস্তবায়নের পরামর্শও দেওয়া হয়েছে ওই নির্দেশনায়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD