শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

করোনাযোদ্ধাদের সম্মান জানিয়ে হাততালি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

নেত্রকোনায় করোনার সময়ে সম্মুখ যোদ্ধাদের সম্মানে এক মিনিট হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় শহরের মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনে জন উদ্যোগের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় ডাক্তার, পুলিশ, সাংবাদিকসহ জনপ্রশাসনের ফ্রন্টলাইনার যোদ্ধাদের সম্মান জানানো হয়।

এতে মুক্তিযোদ্ধা, পুলিশ, সাংবাদিকসহ সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। করোনার প্রাদুর্ভাব নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ অন্যরা।

পরে তার নেতৃত্বে সকলেই একসাথে তালি বাজিয়ে অভিনন্দন জানিয়ে যোদ্ধাদের উৎসাহিত করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল, জন উদ্যোগের আহবায়ক কামরুজ্জামান চৌধুরী, জন উদ্যোগের ফেলো প্রেসক্লাবে সম্পাদক সাংবাদিক শ্যামলেন্দু পাল।

 

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD