শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

করোনার উপসর্গ নিয়ে ভাঙ্গুড়ায় কাউন্সিলরের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় করোনার উপসর্গ নিয়ে পৌর কাউন্সিলর আব্দুর রহিম মারা গেছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি ভাঙ্গুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর, প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল কাউন্সিলর আব্দুর রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, আব্দুর রহিম গত কয়েক ধরে সর্দিজ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে তিনি করোনা পরীক্ষা করাননি। এমনকি কোনো হাসপাতালেও চিকিৎসা নেননি। তিনি বাড়িতে থেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় মঙ্গলবার সকালে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি মারা যান। তার ডায়াবেটিস ও হৃদরোগ ছিল।

পৌর সদরের উত্তর সারুটিয়ার বাসিন্দা আব্দুর রহিম আব্দুর রহিম ২০১৫ সাল থেকে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD