সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনার উৎস খুঁজে পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

করোনাভাইরাসের উৎস খুঁজে পায়নি চীনে তদন্ত করতে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে দলটি জানিয়েছে, উহানের গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর যে তত্ত্ব হাজির করা হয়েছিল, তার কোনো ভিত্তি নেই এবং এটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বানানো গল্প।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনার মহামারি শুরু হয়। এরপর এটি ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। এই ভাইরাসে এ পর্যন্ত দুই কোটি ৩০ লাখের বেশি মানুষ মারা গেছে। বিশেষজ্ঞদের ধারণা ভাইরাসের উৎস বাদুর এবং এই বাদুর থেকে অন্য প্রাণির মাধ্যমে এটি মানুষে সংক্রমিত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিদেশি বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক জানিয়েছেন, প্রাণি থেকে সংক্রমণের পথ চিহ্নিতকরণের কাজ এখনও ‘প্রক্রিয়ার মধ্যে’ রয়েছে। উহানে বাদুরের অনুপস্থিতি সরাসরি সংক্রমণ সম্ভাবনাকে হ্রাস করছে।

তিনি জানান, এটি সম্ভবত একটি মধ্যবর্তী প্রজাতির মাধ্যমে এসেছিল। উহানের ভাইরাস গবেষণা কেন্দ্র থেকে মহামারি ছড়ানোর দাবিকে প্রত্যাখ্যান করেছেন এমবারেক।

তিনি বলেছেন, ‘গবেষণাগারে তত্ত্বটি একেবারেই অসম্ভব। এই তত্ত্বের ওপর ভিত্তি করে আমরা ভবিষ্যৎ গবেষণার পরামর্শ দেব না।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD