শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনার কারণে ইতালিতে শিশু জন্ম আশঙ্কাজনকভাবে কমেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির কারণে ইতালিতে শিশু জন্ম আশঙ্কাজনকভাবে কমেছে। মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকোচন ও অনিশ্চয়তার ফলে জনসংখ্যাভিত্তিক সঙ্কট সৃষ্টি হতে পারে বলে দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা ইসতাত জানিয়েছে।

২০১৯ সালে ইতালিতে চার লাখ ২০ হাজার শিশুর জন্ম হয়েছিল। ১৮৬১ সালে দেশটির একীভূত হওয়ার পর এ বছরেই সবচেয়ে কম সংখ্যক শিশুর জন্ম হয়। একই বছর দেশটিতে মারা যায় ছয় লাখ ৪৭ হাজার মানুষ। চলতি বছর ইতালিতে চার লাখ আট হাজার শিশুর জন্ম হতে পারে, যা বিগত বছরে তুলনায় কম। করোনার কারণে মৃত্যুহার বেড়ে যাওয়ায় চলতি বছর দেশটিতে মোট মৃতের সংখ্যা সাত লাখ ছাড়িয়ে যেতে পারে।

আরো পড়ুন : এমপি পাপুলের ৬১৭ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

আরো পড়ুন : সোমবার ২৪ পৌরসভায় ভোট যুদ্ধ

আরো পড়ুন : মঙ্গলবার এইচএসসির ফল নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী

ইসতাতের প্রেসিডেন্ট গিয়ান কার্লো ব্লাঙ্গিয়ার্দো বলেছেন, ‘ভয় ও অনিশ্চয়তার পরিবেশ এবং সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে সৃষ্ট বস্তুগত প্রকৃতির ক্রমবর্ধমান অসুবিধাগুলি ইতালীয় দম্পতিদের সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব ফেলবে এমনটি বৈধভাবেই অনুমান করা যায়।’

চলতি বছরের মৃতের সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা উদ্বেগজনক পর্যায়। কারণ শেষবার এমন ঘটনা ঘটেছে ১৯৪৪ সালে ; যখন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিলাম।’

ইউরোপে করোনার প্রথম প্রাদুর্ভাব হয় ইতালিতে। দ্বিতীয় দফাতেও দেশটি করোনার ভয়াবহ থাবার শিকার। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৭ হাজারের বেশি মানুষ মারা গেছে। মহামারির কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হওয়ায় দেশটিতে বেকারত্বের হার ৯ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে আগামী বছর ১১ শতাংশে পৌঁছবে।

করোনায় দেশটির নারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে চাকরি হারিয়েছেন। আবার শিশুদের স্কুল বন্ধ থাকায় অনেকে বাধ্য হয়েছেন চাকরি ছেড়ে দিতে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD