শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও বিচারালয়ে উমেদারের দাপট ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক

করোনার নতুন তরঙ্গ আসছে ইউরোপ–আমেরিকায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

করোনার আরেক দফা নতুন তরঙ্গ আসছে আমেরিকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, ইউরোপের কয়েকটি দেশেও করোনার সংক্রমণের মাত্রা মারাত্মক ঊর্ধ্বমুখী। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারিতে ৪ লাখ ৮০ হাজারের বেশি মানুষ ইতিমধ্যে মারা গেছেন। এখনো লাতিন আমেরিকায় এর প্রকোপ চলছে। ওই অঞ্চলে সবচেয়ে বেশি সংক্রমণের শিকার ব্রাজিলে। সে দেশে ৫৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। সংক্রমিত মানুষের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার মেক্সিকোয় মৃত্যু ২৫ হাজার ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে এখন দক্ষিণ–পশ্চিম অঞ্চলে নতুন সংক্রমণের সংখ্যা বাড়ছে। নিশ্চিত সংক্রমণের হার গত এপ্রিল মাসের সমান হয়ে গেছে। জুনের শুরুতে লকডাউন শিথিল করার জন্য টেক্সাস সবচেয়ে আগ্রাসী ছিল। রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবোট আত্মবিশ্বাসী যে টেক্সাট সবচেয়ে বাজে পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে।

দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সেখানে ৩৭ হাজার ৬৬৭ জন শনাক্ত ও ৬৯২ জন মারা গেছেন। সব মিলিয়ে দেশটিতে ১ লাখ ২২ হাজার মানুষ মারা গেছে, যা বিশ্বে সবচেয়ে বেশি। অ্যাবোট গতকাল বৃহস্পতিবার লকডাউন শিথিল করার ধাপ বন্ধ করে হাসপাতালের শয্যা খালি করার চেষ্টা চালিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অ্যাবোট বলেন, ‘সবশেষ কাজ হিসেবে আমরা কিছুটা পিছিয়ে যেতে চাই এবং ব্যবসা বন্ধ করতে চাই।’ এর আগে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। অ্যাবট এখন বলছেন, ‘সাময়িক বন্ধ রাখার এ নীতি ভাইরাসের বিস্তার কিছুটা রোধ করবে।’
যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্য এখন নতুন করে করোনার সংক্রমণের মুখে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা মনে করছেন, অ্যান্টিবডি সমীক্ষায় দেখা গেছে, ২ কোটি ৪০ লাখ মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন, যা আনুষ্ঠানিকভাবে ঘোষিত সংখ্যার চেয়ে ১০ গুণ বেশি। এখন সংক্রমণের চিত্র বদলাচ্ছে এবং তরুণেরাও ঝুঁকিতে।

ইউরোপের পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগে সতর্ক করেছেন, ১১টি দেশে সংক্রমণ বাড়ার হার যেদিকে যাচ্ছে, এতে যদি পরীক্ষা না করা হয়, তবে ইউরোপের স্বাস্থ্যব্যবস্থা আবারও খাদের কিনারে চলে যাবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD