শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

করোনার নতুন ৬ উপসর্গ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রথম থেকেই বলে আসছেন জ্বর, কাশি ও গলাব্যথা হচ্ছে করোনাভাইরাসের প্রধান লক্ষণ। এবার করোনা সংক্রমণের নতুন ছয় উপসর্গ চিহ্নিত করল মার্কিন স্বাস্থ্য সংস্থা (সিডিসি)।

আসুন জেনে নিই মার্কিন স্বাস্থ্য সংস্থার তালিকায় যুক্ত হওয়া নতুন ছয় উপসর্গের কথা।

মার্কিন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শরীরে ভাইরাস প্রবেশের ১৪ দিনের মধ্যে দেখা দিতে পারে এসব উপসর্গ। শ্বাসকষ্টের সমস্যাকে চরম বিপদের লক্ষণ বলে জানিয়েছে সিডিসি।

পেশীর যন্ত্রণা ও মাথাব্যথার লক্ষণ নিয়ে এর আগেই করোনা সংক্রামিত রোগীর শনাক্ত হয়েছিল। এবার বুকের যন্ত্রণা হলেও তা করোনার উপসর্গ হতে পারে– এমনটিই জানাল সিডিসি।

সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার সাময়িক সমস্যা করোনা সংক্রমণের একটি লক্ষণ হতে পারে।

ঘুম থেকে ওঠার অক্ষমতাও হতে পারে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা! সিডিসির সঙ্গে যুক্ত মার্কিন বিশেষজ্ঞরা এমনীটই মনে করছেন।

এই ভাইরাসে আক্রান্ত হলে মুখ ও ঠোঁট নীলচেও হয়ে যেতে পারে।

সম্প্রতি মিলেছে উপসর্গহীন করোনা রোগীর সন্ধান। সব মিলিয়ে এক ভাইরাসের এত রূপ দেখে ঘুম হারাম বিশ্বের বিভিন্ন মহলের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD