শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনার পিল বাজারে আনছে বেক্সিমকো, স্কয়ার ও এসকেএফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

দেশের বাজারে পাওয়া যাচ্ছে করোনাভাইরাস প্রতিরোধী মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’। তিনটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে এই ট্যাবলেট বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)।

কোম্পানিগুলো হলো- বেক্সিমকো, স্কয়ার ও এসকেএফ। তবে ওষুধটি বাজারজাতকরণের জন্য ১০টি প্রতিষ্ঠান আবেদন করেছিল।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে ডিজিডিএর মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ওষুধ কোম্পানি বেক্সিমকো, স্কয়ার ও এসকেএফকে কোভিডের ওরাল ট্যাবলেট মলনুপিরাভিরের জরুরি বাজারজাতকরণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এ অনুমোদনের তালিকায় রয়েছে দেশের আরও ৭টি ওষুধ কোম্পানি। শুরুতে প্রতিটি ক্যাপসুলের বিক্রয়মূল্য ধরা হয়েছে ৫০ টাকা করে।

তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে ১৮ বছরের বেশি বয়সী করোনা আক্রান্ত রোগীকে সংক্রমণ প্রতিরোধে ৪০টি পিল খেতে হবে।

এই ওষুধটি করোনায় সংক্রমিত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অর্ধেক কমিয়ে দেয় বলে দাবি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্ড রিজব্যাক বায়ো থেরাপিউটিকস। এটি চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ব্যবহার করতে হবে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD