শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনার ভুয়া সনদ সরবরাহকারী চক্রের চার সদস্য কারাগারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

টাকার বিনিময়ে করোনাভাইরাস পজিটিভ বা নেগেটিভ ভুয়া সনদ সরবরাহকারী চক্রের চার সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন, ফজল হক (৪০), মো. শরিফ হোসেন (৩২), মো. জামশেদ (৩০) ও মো. লিয়াকত আলী (৪৩)।

এর আগে শনিবার তিন দিনের রিমান্ড শেষে চার আসামিকে আদালতে হাজির করে। এসময় মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই ফয়সাল মুন্সী আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৬ জুন এই চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১৫ জুন রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ করোনাভাইরাসের ভুয়া সনদপত্র, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার ও দুটি স্ক্যানার উদ্ধার করা হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD