শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনার হটস্পট খুলনা, ২৪ ঘণ্টায় আরও ৫১ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

কোভিড-১৯ মহামারির হটস্পটে পরিণত হয়েছে খুলনা। বৃহত্তর খুলনায় গত ২৪ ঘন্টায় আরও ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার রেকর্ড ৬০ জনের মৃত্যুর পর আজ আরও ৫১ জন যোগ দিলেন মৃত্যুর মিছিলে।

কোভিড-১৯ মহামারির হটস্পটে পরিণত হয়েছে খুলনা। বৃহত্তর খুলনায় গত ২৪ ঘন্টায় আরও ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার রেকর্ড ৬০ জনের মৃত্যুর পর আজ আরও ৫১ জন যোগ দিলেন মৃত্যুর মিছিলে।

একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩২ জন।

বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। আর একইদিন সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। এছাড়া বাগেরহাটে একজন, যশোরে ছয়জন, নড়াইলে তিনজন, মাগুরায় তিনজন, ঝিনাইদহে তিনজন, কুষ্টিয়ায় ১০ জন, চুয়াডাঙ্গায় তিনজন এবং মেহেরপুরে একজন মারা যান।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৫৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৭৬ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD