শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

করোনায় আক্রান্ত ইংলিশ পেসার উইলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

করোনা আক্রান্ত হয়েছেন ইংলিশ পেসার ডেভিড উইলি। ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় করোনা পজেটিভ এলো এই ক্রিকেটারের। তবে কেবল ডেভিড উইলি নয়, তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন।

ইংলিশ এই ক্রিকেটার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয় নিশ্চিত করেছেন। নিজের টুইটে উইলি জানিয়েছেন, ‘আমি এবং আমার স্ত্রী, দুজনেরই করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। সামনের ম্যাচগুলো মিস করতে হবে বলে আমি বিপর্যস্ত।’

এই মুহূর্তে ১৪ দিনের আইসোলেশনে আছেন এই ক্রিকেটার। তবে উইলি একা নয়, ভাইটালিটি ব্লাস্টের ম্যাচ মিস করবেন আরও তিন ক্রিকেটার। উইলির সংস্পর্শে আসায় ইয়র্কশায়ারের ম্যাথিউ ফিশার, টম কোহলার-ক্যাডমোর এবং জশ পসিডেনকেও থাকতে হবে আইসোলেশনে।

নিজের জন্য সেই তিন ক্রিকেটার ম্যাচ খেলতে পারবেন না বলে আরও ভেঙে পড়েছেন জানিয়ে উইলি বলেন, ‘আমাদের শরীরে উপসর্গ দেখা যাওয়ার পূর্বে আরও তিনজন ক্রিকেটারের সঙ্গে আড্ডায় বসেছিলাম। তার মানে তারাও ঝুঁকিতে আছে এবং সামনের ম্যাচ খেলতে পারবে না, যা আমাকে আরও বিপর্যস্ত করে তুলছে।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD