বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

করোনায় আক্রান্ত তাহসান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন তাহসান।

কয়েক দিন আগে অভিনেত্রী তানজিন তিশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ একটি নাটকে তিশার সহশিল্পী হিসেবে কাজ করেন তাহসান। তিশার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসার পর স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকতে শুরু করেন তাহসান।

তাহসান বলেন—চলতি সপ্তাহে কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট থেকে জানতে পারি আমি করোনায় আক্রান্ত। যদিও তার আগে থেকেই আমার করোনার অল্প কিছু উপসর্গ দেখা দিয়েছিল। এখন জ্বর নেই। মেজর কোনো সমস্যাও বোধ করছি না।

তবে তাহসান পেশীতে অল্প ব্যথা অনুভব করছেন। পাশাপাশি শারীরিক দুর্বলতা রয়েছে বলে জানিয়েছেন এই শিল্পী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে গুঞ্জন শোনা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাহসান খান। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন তার ভক্তরা। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাহসান বলেন—আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে! আমার স্বাস্থ্য জটিলতা নিয়ে আপনারা চিন্তিত হবেন না। দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD