বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

করোনায় আক্রান্ত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার গুণী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। এখন অনেকটা সুস্থ আছেন তিনি।

মাসুদ হাসান উজ্জ্বল বলেন, শুরুতে আমার নিউমোনিয়া ধরা পড়ে। তার চারদিন পর আইসিডিডিআরবি-তে কোভিড-১৯ পরীক্ষা করাই। পরীক্ষা করানোর পরের দিন জানতে পারি রিপোর্ট পজিটিভ। একদিন হাসপাতালে ভর্তি ছিলাম। এরপর থেকে বাসায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে চলছি। এখন অনেকটা সুস্থ। আগামীকাল ফের কোভিড-১৯ পরীক্ষা করাবো।

উজ্জ্বলের বাসার অন্য সদস্যরা সুস্থ রয়েছেন বলে জানান এই নির্মাতা। পরিবারের সদস্যরা নিয়ম মেনে যত্ন করছেন তার। এই ভাইরাস থেকে শিগগিরই সেরে ওঠার জন্য মানসিকভাবে সুস্থ থাকা জরুরি বলে মনে করছেন তিনি।

মাসুদ হাসান উজ্জ্বল ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও নাম লিখিয়েছেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী শার্লিন ফারজানা। ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য এবং সংগীত পরিচালনাও করেছেন নির্মাতা নিজেই।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD