বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন ৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল: জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ভবিষ্যত্ নিয়ে অতিচিন্তা তাওয়াক্কুল পরিপন্থী মামলার ভারে ‘কাতর’ আদালত প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ মোদি, শাহ ও জ্ঞানেশের পদত্যাগ দাবি কংগ্রেসের

করোনায় আক্রান্ত সিএমপি কমিশনার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবুর রহমান কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। সিএমপি উপকমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারেছ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। দেশে এই প্রথম পুলিশের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এলো।

সোমবার রাতে মাহাবুবুর রহমানের করোনায় পরীক্ষার ফল হাতে আসে। এতে দেখা যায় তিনি করোনা পজিটিভ। তবে তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে।

জানা গেছে, বৃহস্পতিবার থেকে তিনি জ্বরে ভুগছিলেন। সেই থেকে নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে সিএমপি কমিশনারের উল্লেখযোগ্য ভূমিকা দেশব্যাপী আলোচিত হয়েছে।
নিজে উপস্থিত থেকে সার্বক্ষণিক করোনা পরিস্থিতি তদারক করছিলেন তিনি। চট্টগ্রাম নগর পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর সেদিকেও তিনি আলাদাভাবে সময় দিচ্ছিলেন। চট্টগ্রামে করোনা পরিস্থিতি সামাল দিতে যে ভূমিকা তিনি রেখে যাচ্ছেন, তা প্রশংসিত হয়েছে সরকারের শীর্ষ মহলেও।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD