শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় আক্রান্ত হয়ে জি কে শামীম হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

ক্যাসিনো-কাণ্ডে গ্রেফতার বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীম করোনায় আক্রান্ত হয়েছেন।তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

তিনি শনাক্ত হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি ওয়ার্ড ও হাসপাতালের অপর একটি ওয়ার্ড লকডাউন করেছে কর্তৃপক্ষ।

সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কয়েকদিন আগে কারাগারে থাকা জি কে শামীম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার শারীরিক অবস্থা ঠিক না হলে গত তিনদিন আগে বিএসএমএমইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে।

জি কে শামীমের করোনা পজিটিভ আসার কারণে কারাগারের ভেতরে যে ওয়ার্ডে তিনি ছিলেন, সেই ওয়ার্ডটি লকডাউন করা হয়েছে। এছাড়া কারা হাসপাতালের ওয়ার্ডও লকডাউন করা হয়।

গ্রেফতারের আগে জি কে শামীম কখনো নিজেকে যুবলীগের সমবায়বিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিতেন আবার কখনো পরিচয় দিতেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে। চলতেন সামনে-পেছনে সাতজন সশস্ত্র দেহরক্ষী নিয়ে। গণপূর্ত অধিদপ্তরের বড় কাজের প্রায় সবই ছিল তার প্রতিষ্ঠানের কবজায়। গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD