সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে ইসরাইলের হুমকি সামরিক শক্তিতে তুরস্ক এত শক্তিশালী হলো কীভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত বেড়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটি শনাক্ত হয়েছে ২২৬ জনের দেহে।

রোববার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, শনিবার (১৩ আগস্ট) দেশে কারও মৃত্যু না হলেও ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৪৪ জনের দেহে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫৬ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৫২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২২৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৮ হাজার ৮৭০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫১ হাজার ৩২২ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD