বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৯ হাজার ১১৮ জন।
২২ মার্চ সকাল ৮টা থেকে ২৩ মার্চ সকাল ৮টা পর্যন্ত ১৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জন।
বুধবার (২৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৯২১ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ১৯ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ০৪ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
করোনায় ঢাকা বিভাগের ১ জন নারীর মৃত্যু হয়েছে।