বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৭২ জন।
৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ৫১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।