সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় আরও ৭ মৃত্যু, শনাক্ত হার নেমে এসেছে ২.৭৯ শতাংশে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন প্রাণ হারিয়েছেন। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৪৩৫ জন। দেশে সংক্রমণ শুরু হওয়ার পরে বর্তমানে দৈনিক আক্রান্ত রোগীর হার ২.৭৯ শতাংশে নেমে এসেছে।

কোভিড-১৯ মহামারির প্রতিদিনের হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এমন খবর পাওয়া গেছে।

শুক্রবার বিকালে দেওয়া প্রেস বিজ্ঞপ্তির সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৭ জন নিয়ে দেশে এ পর্যন্ত মোট ৮ হাজার ১৮২ জন করোনা রোগী মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৪৩৫ জন শনাক্ত হয়েছেন, যা এপ্রিলের পর সবচেয়ে কম। এ নিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জনে।

আর এই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫০৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD