বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

করোনায় আ.লীগের সাবেক এমপি পুতুলের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২০

বগুড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুতুল সাবেক সংসদ সদস্য মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী ছিলেন। পুতুল এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু জানান, কামরুন্নাহার পুতুল কয়েকদিন আগে ঢাকায় তার অসুস্থ ছেলেকে দেখতে গিয়েছিলেন। ফিরে আসার পর অসুস্থতাবোধ করেন। তিনি কয়েকদিন ধরে জ্বর, পাতলা পায়খানা ও খাবারে অরুচিজনিত সমস্যায় ভুগছিলেন। করোনাভাইরাস উপসর্গ হিসেবে দুদিন আগে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি। রাতে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহরের কালীতলার বাসা থেকে শজিমেক হাসপাতালে নেয়া হয়েছিল। করোনাভাইরাস সন্দেহভাজন হিসেবেই স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

আওয়ামী লীগের রাজনীতিতে যোগদানের আগে কামরুন্নাহার পুতুল রূপালী ব্যাংকে কর্মরত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি তৎকালীন বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত আসনে সংসদ সদস্য হন। তার স্বামী মরহুম মোস্তাফিজার রহমান পটল ১৯৭৩ সালে বগুড়ার গাবতলী আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD