সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে ইসরাইলের হুমকি সামরিক শক্তিতে তুরস্ক এত শক্তিশালী হলো কীভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৫৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৪ জনে। একই সময়ে নতুন করে আরও ২৫৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮০টি করোনা পরীক্ষাগারে মোট ছয় হাজার ৩৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় মোট ছয় হাজার ৩৩৬টি নমুনা। এসব নমুনা পরীক্ষায় ২৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৩৩৬ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ০৯ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্ত ১৩ দশমিক ৬৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থ ৯৭ দশমিক ১৪ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু এক দশমিক ৪৬ শতাংশ।

অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ওই নারীসহ এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মৃতদের মধ্যে মোট ১০ হাজার ৬০৩ জন নারী (৩৬ দশমিক ১৭ ভাগ) ও ১৮ হাজার ৭১১ জন পুরুষ (৬৩ দশমিক ৮৩ ভাগ) রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১৫ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭৫৭ জনে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD