শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় কোন বয়সীদের মৃত্যু বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার ঊর্ধ্বগতিতে রয়েছে। এ অবস্থায় চলমান লকডাউন আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০১ মারা গেছেন। এ নিয়ে বুধবার পর্যন্ত সারা দেশে মোট ১৫ হাজার ৫৯৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, মৃতদের ৮০ শতাংশের বয়স পঞ্চাশোর্ধ্ব। সবচেয়ে বেশিসংখ্যক প্রায় ৫৬ শতাংশের বয়স ৬০ থেকে ১০০ বছরের বেশি। আর ২৪ শতাংশ ৫০ থেকে ৬০ বছর বয়সী।

মোট মৃতদের বয়স বিশ্লেষণে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছর বয়সী ৫২ জন (শূন্য দশমিক ৩৩ শতাংশ), ১১ থেকে ২০ বছর বয়সী ৯৯ জন (শূন্য দশমিক ৬৩ শতাংশ), ২১ থেকে ৩০ বছর বয়সী ৩০১ জন (১ দশমিক ৯৩ শতাংশ), ৩১ থেকে ৪০ বছর বয়সী ৮৬৭ জন (৫ দশমিক ৫৬ শতাংশ), ৪১ থেকে ৫০ বছর বয়সী ১ হাজার ৭৯৪ জন (১১ দশমিক ৫১ শতাংশ), ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩ হাজার ৭৬৮ জন (২৪ দশমিক ১৬ শতাংশ) এবং ৬০ বছরের ঊর্ধ্বে ৮ হাজার ৭১২জন (৫৫ দশমিক ৮৭ শতাংশ)।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী মারা যায়। সেই থেকে প্রতিদিন করোনায় মানুষ মারা যাচ্ছেন। মৃতদের মধ্যে মধ্যে পুরুষ ১১ হাজার ২ জন (৭০ দশমিক ৫৬ শতাংশ) ও নারী ৪ হাজার ৫৯১ জন (২৯ দশমিক ৪৪ শতাংশ)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD