বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৮৯৫ জন।
৬ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ১৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ১৩ জন।
রোববার (৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন। গত ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।