শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় প্রাণ গেলো আরও ৭ জনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ১৩৬ জন।

১৪ জানুয়ারি সকাল ৮টা থেকে ১৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৪৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জন।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ২৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন, বরিশাল বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD