বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

করোনায় বিশ্বে আরও ৪ হাজার ২শ’ মানুষের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট : আট মাসে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়ালো সাড়ে ৮ লাখ। মোট আক্রান্ত ২ কোটি ৫৪ লাখের মতো মানুষ। গেলো ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ২শ’ প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।

একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় সোয়া দু’লাখ। মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র-ব্রাজিল; দু’দেশেই রোববার প্রাণহানি নেমে আসে ৪শ’র নিচে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত পৌনে ৬২ লাখ মানুষ। কোভিড নাইনটিনে এ পর্যন্ত প্রায় ১ লাখ ২১ হাজার মৃত্যু দেখেছে ব্রাজিল। আক্রান্ত পৌনে ৩৯ লাখ। মৃত্যুতে বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ মেক্সিকোতে প্রাণহানি ৬৪ হাজার ছাড়িয়েছে। পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে কলম্বিয়া, পেরু, আর্জেন্টিনা’সহ লাতিন আমেরিকার দেশগুলোতে। জুনের পর প্রথম রেকর্ড ১৭শ’র বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। সংক্রমণ বৃদ্ধি অব্যাহত ফ্রান্সে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD