বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

করোনায় মারা গেলেন অভিনেতা স্বপন সিদ্দিকী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

 

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন নাট্য নির্মাতা ও অভিনেতা স্বপন সিদ্দিকী। শুক্রবার দুপুর ১২টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক উপস্থাপক আনজাম মাসুদ।

কয়েকদিন আগে স্বপন ভাইয়ের করোনা শনাক্ত হয়। বাসাতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। আজ বেশি অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনি।

আনজাম মাসুদ বলেন, ‘স্বপ্ন ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে অনেক কষ্ট পেয়েছি। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

স্বপন সিদ্দিকী নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি অভিনয় করতেন। তিনি টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য। এছাড়া স্বধীনতা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD