শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

করোনায় মারা গেলেন খুলনার ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

খুলনার ক্রীড়া সংগঠক, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ক্লাব কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (কেকেএসপি) পরিচালক সরদার রফিকুল ইসলাম (৬৮) আর নেই। তিনি করোনায় আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নগরীর ছোট মির্জাপুরের বাসিন্দা।

তাঁর পরিবারের সদস্যরা জানান, রফিকুল ইসলাম সোমবার রাত সাড়ে ১০টার দিকে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। সরদার রফিকুল ইসলাম পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর শলুয়া গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের ছেলে।

সরদার রফিকুল ইসলাম খুলনা আবাহনী ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সোনালী অতীত ক্লাবের আজীবন সদস্য ছিলেন। ক্রিকেট ক্লাব ছাড়াও তাঁর ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবলসহ আরো বেশ কয়েকটি টিম রয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ও করোনা হাসপাতালের মূখপাত্র ডা. শেখ ফরিদউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রয়াতের দাফনের জন্য পরিবারকে বলা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD