শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় মৃত্যুর প্রায় ৫০ শতাংশই ঢাকার বাসিন্দা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ হয়ে এ পর্যন্ত ১৬ হাজার ৬৩৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগের বাসিন্দাই ৮ হাজার ১৭৯ জন। যা শতকরা হারে ৪৯.১৬ শতাংশ।

এছাড়া বিভাগওয়ারি মৃতের সংখ্যা চট্টগ্রামে ৩ হাজার ৩৭ জন, রাজশাহীতে ১ হাজার ২৭০ জন, খুলনায় ১ হাজার ৯০৯ জন, বরিশালে ৪৯১ জন, সিলেটে ৫৯০ জন, রংপুরে ৭৭০ জন এবং ময়মনসিংহে ৩৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে সর্বোচ্চ ২২০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগের বাসিন্দাই ৬৪ জন।

আজ সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে ৬২৭টি পরীক্ষাগারে ৪৪ হাজার ৬৭টি নুমনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ১৫ হাজার ২৩৪টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫১ লাখ ৩৭ হাজার ৩৮০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ লাখ ৭৭ হাজার ৮৫৮টি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD