শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

করোনায় যে দুই ধরনের মানুষের ঝুঁকি সবচেয়ে বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে আক্রান্ত হলে পুরুষ ও স্থূলকায় ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা কম। ব্রিটিশ গবেষকদের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

গবেষণায় বলা হয়েছে, ব্রিটেনের হাসপাতালগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার পর্যালোচনা করে দেখা গেছে, পুরুষ ও স্থূলকায় ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার অন্যদের থেকে বেশি। তবে চীনে এমনটা দেখা যায়নি।

এর কারণ হতে পারে চীন ও ব্রিটেনে স্থূলকায় মানুষের সংখ্যায় তারতম্য। ২০১৬ সালে চীনের মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৬ দশমিক ৬ শতাংশই ছিল স্থূলকায়। ২০১৭ সালে ব্রিটেনে প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার মধ্যে স্থূলকায় মানুষের হার ছিল ২৯ শতাংশ।

ব্রিটেনের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়, লিভারপুল বিশ্ববিদ্যালয় এবং ইম্পেরিয়াল কলেজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই গবেষণা কাজে যুক্ত ছিলেন। তারা ৬ ফেব্রুয়ারি থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দেশটির ১৬৬টি হাসপাতাল থেকে ১৭ হাজার করোনাভাইরাস আক্রান্তের তথ্য সংগ্রহ করেন। তাদের তথ্য পর্যালোচনা করেই গবেষণা কাজটি করা হয়। গবেষণাটি পিয়ার রিভ্যুড নয়। তবে মেডআর্কাইভে এটি প্রকাশিত হয়েছে মঙ্গলবার।

সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে করোনাভাইরাসে মারা যাওয়া অধিকাংশ রোগী বয়স্ক, পুরুষ ও স্থূলকায়। তবে লিঙ্গ বিবেচনায় যে কোনো বয়সের পুরুষদের মৃত্যু হার বেশি। আর বয়স বিবেচনায় অধিক বয়স্কদের মৃত্যুহার বেশি।

করোনাভাইরাসে স্থূলকায় ব্যক্তিদের মৃত্যু ঝুঁকিও কম নয়। গবেষণায় দেখা গেছে, স্থূলকায় ব্যক্তিদের মধ্যে মৃত্যু হার তুলনামূলক অনেক বেশি। কারণ এ ধরনের মানুষেরা করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের ফুসফুসের কার্যক্ষমতা কমে যায়। অতিরিক্ত মেদের কারণে ফ্যাটি টিস্যুতে প্রদাহ হয় বেশি।

ব্রিটেনে এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজারের বেশি মানুষের।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD