বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় স্থগিত হলো রিয়াল মাদ্রিদের ম্যাচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

নতুন মৌসুম শুরু করার আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল রিয়াল মাদ্রিদের। তবে স্পেনে নতুন করে শুরু হয়েছে করোনার উপদ্রব। আজ বুধবার ভালদেবেবাসে ভায়োকানার বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল রিয়ালের।

কথা ছিল দর্শক শূন্য মাঠে আয়োজন হবে ম্যাচটি তবে শেষ পর্যন্ত দর্শক ছাড়াও আয়োজন সম্ভব হচ্ছে না।

স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ভায়োকানোর একজন খেলোয়াড়ের জন্যই স্থগিত করা হয়েছে ম্যাচটি। ভায়োকানোর ওই খেলোয়াড়ের করোনা টেস্ট করা হয়েছে তবে খেলার আগেও তার রিপোর্ট পাওয়া যায়নি। তাই এই ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয়েছে।

যে কারণে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ চাচ্ছে না খেলোয়াড়দের নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে।

দুই দলের ম্যাচটি প্রস্তুতিমূলক হলেও নতুন লিগ শুরুর আগে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। আগামী ১৩ সেপ্টেম্বর ভায়োকানো-মায়োরকার ম্যাচ রয়েছে তবে রিয়ালের ম্যাচ শুরু হতে অপেক্ষা করতে হবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD