সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

করোনায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪২৪ জনে।

বুধবার (৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৬১৪ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৭০টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ২১৭টি ল্যাবে ১৬ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৮৯ হাজার ৩৩৬টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৭৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD