শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা আক্রান্ত মিরাজ, নামছেন না মাঠে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জাতীয় দলের তারকা মেহেদী হাসান মিরাজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই মাঠে নামা হচ্ছে না এই স্পিনিং অলরাউন্ডারের। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল তার।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসেছে প্রথম চার দিনের ম্যাচটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

এদিকে ‘এ’ দলের অধিনায়ক হিসেবে মুমিনুল হকের নাম প্রথমে ঘোষণা করা হয়েছিল। যদিও পারিবারিক কারণে শেষ পর্যন্ত না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

মুমিনুল ও মিরাজের বদলে আপাতত কাউকে নেয়া হচ্ছে না বলে জানান তিনি।

করোনার প্রকোপে বিদেশে যাওয়া হচ্ছে না। তাই ‘এ’ দল এবং এইচপি দলকে নিজেদের মধ্যে খেলানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।

এদিকে দ্বিতীয়টি চার দিনের ম্যাচটি শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। সাদা পোশাকের ম্যাচ দুটি শেষ হলে তিনটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ৩০ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর মাঠে গড়াবে রঙিন পোশাকের ম্যাচগুলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD