রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন বিদেশে মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ইরানের, চিন্তায় ট্রাম্প প্রশাসন মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান নতুন মার্কিন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান পাঙাশ-তেলাপিয়াতেও স্বস্তি নেই, প্রোটিনের শেষ ভরসাটুকুও হারাচ্ছে নিম্নবিত্ত বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

করোনা আক্রান্ত রাজধানী পাচ্ছে স্বাভাবিক রূপ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

সারাদেশে বেড়েই চলছে করোনাভাইরাসের সংক্রমণ। করোনার ভয়ে আতঙ্কিত মানুষ। তবে মানুষের জীবিকা পথ ও অর্থনৈতিক অবস্থা সচল রাখতে সবকিছু সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

করোনা আক্রান্ত ও মৃত্যুর চিত্র সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ঢাকায়। এরপরও ছুটি শেষে স্বাভাবিক প্রাণ ও চাঞ্চল্যতা ফিরছে রাজধানীতে। ঢাকায় প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটে উপচে পড়ছে ঢাকা ফেরত মানুষের ভিড়।

রোববার (৩১ মে) সকাল থেকেই মতিঝিল এলাকার অফিস পাড়ায় চোখে পড়েছে মানুষের ঊর্ধ্বশ্বাসে ছুটে চলার চিত্র। শাপলা চত্বর এলাকায় মানুষ ও পরিবহনের বড়সড় জটলাও দেখা গেছে। এদিকে গাবতলী, ফার্মগেট, শাহবাগ ও মৎস্য ভবন এলাকায় চোখে পড়েছে কর্মজীবী মানুষের ভিড়। প্রকারভেদে ছোট বড় দোকান ও ফুটপাতেও দোকান বসতে দেখা গেছে।

ঢাকা ফেরত মানুষ ও পরিবহন পরিস্থিতির অবস্থা জানিয়ে ডিএমপি পশ্চিম ট্রাফিক জোনের দায়িত্বরত সহকারী কমিশনার বলেন, ‘গণপরিবহন না চললেও গাবতলী, মাজার রোড ও মিরপুর এলাকায় সকালে লোক সমাগম হয়েছিল। সড়কে রিকশা, সিএনজি ও ব্যক্তিগত গাড়িগুলোর চাপ ছিল বেশ।’

আগামী সোমবার (১ জুন) থেকে গণপরিবহন চালু হলে রাস্তায় আরও বেশি ব্যস্ততা বাড়বে বলেও জানান তিনি।

এদিকে বসিলা, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় দু-একটি বাস চলতে দেখা গেছে তবে সেসব বাসের চালক ও সহযোগীর সঙ্গে কথা হলে তারা ট্রায়ালের জন্য রাস্তায় বাস নামিয়েছেন বলে জানান। এইসব এলাকাতেও বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরা মানুষ দেখা গেছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD