রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

করোনা গবেষণার তথ্য চুরি: অভিযুক্ত চীনের দুই নাগরিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড নাইনটিন গবেষণার তথ্যচুরির দায়ে চীনের দুই নাগরিককে অভিযুক্ত করলো যুক্তরাষ্ট্রের আইন ও বিচার বিভাগ। মঙ্গলবার, বিষয়টি নিশ্চিত করেন সহযোগী অ্যাটর্নি জেনারেল জন ডেমারস।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, লি জিয়াও ও ডং জিয়াঝি সাইবার গুপ্তচরবৃত্তির সাথে জড়িত ছিলেন। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত গবেষণা, ঔষধের ফর্মূলা, সমরাস্ত্রের নকশা, সফটওয়্যার সোর্সকোডসহ বহু তথ্য চুরি করেছে তারা।

প্রাথমিক তদন্তে বলা হয়, চীনের গোয়েন্দা বিভাগ- MSS’র সাথে হ্যাকাররা চুক্তিবদ্ধ ছিলেন। এর ধারাবাহিকতায়, বিশ্বের নানা দেশ থেকে ট্যারাবাইট তথ্যচুরি করেছে দুই হ্যাকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD