শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা পজিটিভ-নেগেটিভে ভাগ করে ফুটবল ম্যাচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : নভেল করোনাভাইরাসের কারণে থমকে আছে পুরো বিশ্ব। দীর্ঘদিন ধরে সারা বিশ্বেই খেলাধুলা বন্ধ ছিল। ধীরে ধীরে জৈব সুরক্ষিত পরিবেশে দর্শকবিহীন মাঠে ফিরছে খেলা। এর মধ্যেই করোনা পজিটিভ ও নেগেটিভ ব্যক্তিদের নিয়ে ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছেন ২৩ বছর বয়সী এক যুবক!

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, স্পেনের নাভারা অঞ্চলের ২৩ বছর বয়সী এই যুবক এমন প্রদর্শনী ম্যাচ আয়োজনের চিন্তা করছে। তার উদ্দেশ্য অবশ্য ভালো; এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ চ্যারিটির জন্য দান করে দেওয়ার পরিকল্পনা করেছেন। তবে সংবাদমাধ্যমটিতে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

আগামীকাল ম্যাচটি হওয়ার কথা ছিল। খেলায় অংশ নিতে ইচ্ছুক এবং যারা দেখতে চান, তাদের ইনস্টাগ্রামে যোগাযোগ করতে বলা হয়। অবশ্য এই আর আগেই নাভারা অঞ্চলের পুলিশ এই যুবককে চিহ্নিত করেছে। করোনার মধ্যে আইন ভাঙার জন্য এখন তাকে শাস্তির মুখোমুখি হতে পারে।

স্পেন এমনিতেই করোনায় আক্রান্ত ও মৃত ব্যক্তির সংখ্যায় শীর্ষ দেশগুলোর একটি। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে প্রায় দুই লাখ ৬০ হাজার ও মারা গেছে ৬০ হাজার মানুষ। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ম্যাচ আয়োজনের খবর স্পেনের গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর স্পেনে ফুটবল ফিরেছে গত মাসের ১২ জুন থেকে। দেশটির ফুটবলের শীর্ষ লিগ লা লিগা দর্শকবিহীনভাবে কঠোর নিয়ম-নীতির মধ্যে শুরু হয়। এই লিগে এবার চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD