বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

করোনা পরিস্থিতিতে ত্রাণ পেয়েছেন ৬ কোটি ৮৫ লাখ মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

শনিবার (২০ জুন) সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৯ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ৫৬ হাজার ৯৬৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৭৭ হাজার ৯৩৪ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা এক কোটি ৫৬ লাখ ৪৫ হাজার ৯৬৭টি এবং উপকারভোগী লোক সংখ্যা ৬ কোটি ৮৫ লাখ ৫১ হাজার ১৪৪ জন।

শিশুখাদ্যসহ অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৮৪ কোটি ২১ লাখ ৪২ হাজার ৪০৬ টাকা।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৩ কোটি ২২ লাখ ৩২ হাজার ৮২৬ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা সাত লাখ ৪৪ হাজার ৫৯০টি এবং উপকারভোগী লোকসংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৪১ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD