শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা মুক্ত হলেন মাহমুদউল্লাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

৮ দিনের ব্যবধানে করোনামুক্ত হয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই মুহূর্তে শারীরিকভাবেও পুরোপুরি সুস্থ আছেন তিনি। করোনা মুক্তির বিষয়টি তিনি নিজেই ফেসবুকে জানিয়েছেন।

করোনা থেকে মুক্ত হয়ে মঙ্গলবার মাহমুদউল্লাহ রিয়াদ ফেসবুকে জানিয়েছেন, ‘আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে গতকাল আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ইনশাল্লাহ এখন আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরতে। আপনাদের প্রার্থনা, ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের হয়ে খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল মাহমুদউল্লাহর। কিন্তু যাওয়ার আগে দুই দফা করোনা টেস্টে পজেটিভ হওয়ায় আর যেতে পারেননি তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD