সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

করোনা শনাক্তের পরও রোগী দেখলেন চিকিৎসক, চেম্বার লকডাউন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
Rangpur District Map-রংপুর জেলা ম্যাপ This Map was Created by Shahadat Hossen (fb.com/Shahadat154), Admin Of Rangpurexpress24.com. Rangpurexpress24.com Offering North Bengal News Mostly. It also Presents Current and Update National, Country, Politics, World, Sports, Entertainment etc. News & Stories. এই মানচিত্রটি রংপুর এক্সপ্রেসের পক্ষে শাহাদৎ হোসেন কর্তৃক প্রস্তুতকৃত। প্রকৃতপক্ষে এর কোন কপিরাইট নেই। যে কেউ যে কোন প্রয়োজনে এটি ব্যবহার করতে পারবে। This map is prepared by Shahadat Hossain on behalf of Rangpur Express. Actually there is no copyright. Anyone can use it for any needs.

চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। নমুনা পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারপরও ওই চিকিৎসক তাঁর ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেছেন। এ ঘটনা রংপুর নগরের চাউল অমোদ রোড এলাকার। বিষয়টি জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার ওই চিকিৎসকের চেম্বারে লকডাউনের নোটিশ টাঙিয়ে দেয় সিটি করপোরেশন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ২ জুন ওই চিকিৎসকের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। নিয়ম অনুযায়ী, নমুনা নেওয়ার পর তাঁর আইসোলেশনে থাকতে হবে। কিন্তু তা তিনি করেননি। ৭ জুন পরীক্ষা ফল পাওয়ার পর তাঁর শরীরে করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়। এরপরও তিনি গত বুধবার পর্যন্ত প্রতিদিনই তাঁর চেম্বারে রোগী দেখেছেন।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে নগরের চাউল আমোদ রোডে ওই চিকিৎসকের চেম্বার বন্ধ করে লকডাউনের নোটিশ টাঙিয়ে দেয় সিটি করপোরেশন। তাঁর কাছে যারা চিকিৎসা নিয়েছেন, তাঁদের নিজ ইচ্ছায় আইসোলেশন যাওয়াসহ করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছে সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, বিষয়টি জানার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই চিকিৎসকের চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে ওই চিকিৎসক মুঠোফোনে বলেন, ‘আমি করোনা পরীক্ষার পর ফল পেতে দেরিতে জেনেছি। এ ঘটনার জন্য দুঃখিত। বর্তমানে বাড়িতে চিকিৎসা নিচ্ছি।’

সিভিল সার্জন ও জেলা করোনা কমিটির সদস্যসচিব হিরম্ব কুমার রায় বলেন, করোনা পরীক্ষার নমুনা দেওয়ার পর ফল না পাওয়া পর্যন্ত সবাইকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। কিন্তু অনেকেই তা মানেন না।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD